শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

পদ্মা সেতু নিয়ে যা বললেন শাবনূর

নিউজ ডেস্ক :: খরস্রোতা পদ্মার বুকে দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের অদম্য উদ্যোগ আর দেশের অর্থায়নেই নির্মিত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। আজ শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু চালুর মাধ্যমে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অবিস্মরণীয় মাত্রা পেল। এই স্থাপনা নিয়ে দেশের মানুষের আবেগের অন্ত নেই। সেই উচ্ছ্বাস ছুঁয়েছে বিনোদন জগতেও। কেউ পদ্মা সেতু নিয়ে বেঁধেছে গান, কেউ নাটিকা আবার কেউ ঘোষণা দিয়েছেন সিনেমা নির্মাণের।

অন্য সবার মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত চিত্রনায়িকা শাবনূরও। সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশের এই অর্জনে তিনিও বেশ আনন্দিত। আর সে কথাই তিনি প্রকাশ করেছেন ফেসবুকে।

এই চিত্রনায়িকা লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সঙ্গে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’

শুধু শাবনূরই নন, বিনোদন জগতের সব তারকাই পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত। প্রত্যেকে যে যার জায়গা থেকে অনুভূতির কথা প্রকাশ করছেন ফেবুসকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: