রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

নোয়াখালীতে গুলিবিদ্ধ ইউপি সদস্যের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দৃর্বৃত্তদের গুলিতে আহত একই ওয়ার্ডের ইউপি সদস্য মো. হোরন মারা গেছেন।

রোববার (২৮ জুন) সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনার গুলিবিদ্ধ ইউপি সদস্য ঘটনার দিন রাতেই একটি মামলা দায়ের করে ছিলেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৬ জুন) রাত দশটার দিকে ইউপি সদস্য মো.হোরন (৪৯), স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী আব্দুল ওহাব বিদ্যালয় এলাকায় কতিপয় দূর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে।

পরে হামলাকারীরা ইউপি সদস্য হোরনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে তার হাত, কোমর ও পিঠে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসা অবস্থায় আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত ইউপি সদস্য আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ওয়ার্ডের পশ্চিম মাইছরা গ্রামের আব্দুল মান্নান’র ছেলে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: