শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ফেরা হচ্ছে না বড় পর্দায়

নিউজ ডেস্ক :: কুরবানি ঈদের আগে আর সিনেমায় ফেরা হচ্ছে না নুসরাত ফারিয়ার। কলকাতার একটি সিনেমার শুটিংয়ের জন্য জোর প্রস্তুতি নিয়েছিলেন এ নায়িকা। নাম ‘বিবাহ অভিযান-২’। এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবাহ অভিযান’ সিনেমার সিকুয়্যাল। কথা ছিল সিনেমাটির শুটিং হবে থাইল্যান্ডে।

কিন্তু হঠাৎ করেই প্রযোজনা সংস্থা সিনেমাটির শুটিং বন্ধ করে দিয়েছে বলে খবর প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম। সিনেমাটির লেখক ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা রুদ্রনীলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক কারণে নাকি এর শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। রুদ্রনীল বলেছেন, ‘প্রযোজনা সংস্থা জানিয়েছে, কোনো একটি বিশেষ কারণে আপাতত ছবির শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে।

তবে দীর্ঘদিন ঘরে বসা, পুঁজি ভাঙিয়ে পেট চলে না। খালি পেটে বিপ্লবও হয় না! কাজে ফেরা আমার খুব দরকার। কিন্তু শাসকদলের দয়ায় তা আর দিচ্ছে কে?’ গত নির্বাচনে রুদ্রনীল বিজেপির হয়ে লড়েছিলেন। কিন্তু তার আসনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং দলটি রাজ্যের শাসনভারও পায়। সেই থেকে নিজের কাজকর্ম বন্ধ রয়েছে বলে দাবি রুদ্রনীলের।

এদিকে ঈদের আগে এ সিনেমার মধ্য দিয়ে আবারও বড়পর্দায় কাজের প্রস্তুতি নিচ্ছিলেন নুসরাত ফারিয়া। থাইল্যান্ডে টানা শুটিং হবে, তাই ঈদও সেখানেই কাটাবেন বলে জানিয়েছেন। কিন্তু মাঝপথে হঠাৎ শুটিং বন্ধ হয়ে যাওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে গেল। আপাতত সিনেমার শুটিংয়ে ফেরা হচ্ছে না তার। তবে এবারের ঈদে তাকে টিভি পর্দায় দেখা যাবে। এরইমধ্যে তিনি ঈদ উপলক্ষ্যে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। নাম ‘আইকনম্যান’। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। টেলিফিল্মটি দীপ্ত টিভির ঈদ আয়োজনে প্রচার হবে বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: