শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

মাহির বয়স হয়েছে: আব্দুল আজিজ

নিউজ ডেস্ক :: প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন মাহিয়া মাহি। মূলত প্রযোজক আব্দুল আজিজদের হাত ধরেই ঢালিউডে এসেছেন তিনি। এরপর জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। এমনকি এই সিনেমায় অভিনয়ের মাধ্যমেই ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে।

এবার ‘অগ্নি ৩’ সিনেমার আগমনী বার্তা দিলেন প্রযোজক আব্দুল আজিজ। নিজের ফেসবুকে জানালেন, ‘অগ্নি ৩’ আসছে। স্বাভাবিকভাবেই ভক্তকূলের মনে প্রশ্ন জেগেছে, ফের ‘অগ্নিকন্যা’ হিসেবে মাহিকেই দেখা যাবে কি না?

এ নিয়ে আজিজের ওই পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, মাহিকেই চাইব। ‘অগ্নি’ সিরিজে মাহিই সেরা পারফর্ম করেছে।

তবে প্রযোজক আজিজ জানালেন, মাহি থাকছেন না। ওই মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিত নয়।

অবশ্য অগ্নি সিরিজের সঙ্গে মাহি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বলে মনে করছেন অনেকে। মাহি ছাড়া অগ্নি সিরিজের নতুন সিনেমা দরকার নেই বলেও উল্লেখ করেছেন কেউ কেউ।

আজিজের ওই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘অগ্নি ৩ তো একটি বিশেষ সিনেমা বাংলাদেশের সিনেমা জগতে অন্যতম এটি। হুটহাট করে এই সিনেমা নির্মাণ ঠিক মনে করছি না। অধিকাংশ দর্শক ‘অগ্নি চরিত্রে’ মাহিকে ই চায় কারণ তারা এই মুভির অ্যাকশন চরিত্রে মাহিকেই পারফেক্ট মনে করে তাছাড়া নতুন বা অন্য মুখ দর্শক মেনে নিতে নাও পারে। এজন্য অন্তত মাহিকে সময় দিয়ে তার বডি ফিটনেস ফিরিয়ে এনে শুটিং করলে ভালো হয়।আর ব্যাক্তিগত ভাবে এই কথা বলতে চাই যে যদি ‘অগ্নি ৩’ এ মাহি না থাকে তাহলে দরকার নেই আমাদের এই মুভি। কেন না এতে আমরা সকলেই আঘাত পাবো মাহি ছাড়া অন্যকাউকে ‘অগ্নি’ চরিত্রে দেখে।

আরেকজন কমেন্ট বক্সে লিখেছেন, আমার মনে হচ্ছে আপনি ব্যক্তিগত কোনো কারনে মাহি কে নিতে চাচ্ছেন না। আপনি মাহির ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন? আমাদের পাশের দেশের কথা(বলিউড এর কথা) চিন্তা করেন, অন্য দেশের কথা নাই বললাম( হলিউড এর কথা) সেখানে একটা মুভি বানানোর জন্য নায়ক -নায়িকারা তাদের বোডি ফিটনেস ঠিক করে নেয় মুভির জন্য। মাহিও পারবে। আর সবারই বয়স হয়, তার জন্য কি পথচলা বন্ধ থাকে। যে দেশে গুণীর কদর নাই, সে দেশে গুণী জন্মায় না। আমার মনে আছে অগ্নি ২ যখন ২০১৫ সালে মুক্তি পায় তখন আপনি বলিছিলেন অগ্নি-৩ তে মাহি থাকবে না। এর প্রতিফলন কি এখন ঘটল। আপনার জাজ মাহিকে বানিয়েছে, তাই আপনার মুখে এই সব কথা মানায় না।

প্রসঙ্গত, জাজের ‘অগ্নি’ মুক্তি পায় ২০১৪ সালে। এতে মাহির সঙ্গে অভিনয় করেন আরিফিন শুভ। সিনেমাটি সে বছর সফল হয়। এরপরের বছরই তাই জাজ মুক্তি দেয় ‘অগ্নি ২’। এতে মাহির বিপরীতে কলকাতার ওম সাহানিকে দেখা যায়। এটিও পেয়েছিল সাফল্য। দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন ইফতেখার চৌধুরী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: