শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না মাহি

ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।

শনিবার (১৬ জুলাই) নিজের ফেসবুক পোস্টে মাহি জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরেই ভয়ে আছেন তিনি। তার দাবি, নিজের বাসায় ভূত দেখেন তিনি। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা।

শনিবার দুপুরে এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’

নায়িকার সেই পোস্টে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর নির্মাতা লেখেন, ‘কোনো ভূত নাই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ প্রতিউত্তরে মাহি লেখেন, ‘আছে, আমি দেখেছি।’

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো শুধু তারা দুজনে। সব মিলিয়ে মাহি-রাকিবের দাম্পত্য জীবন দারুণ জমে উঠেছে বলে মনে করছেন নেটিজেনরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: