বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম
হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প

বিবিএসের জরিপ : দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর ৬ মাস

নিউজ ডেস্ক : জীবন প্রত্যাশা বা গড় আয়ু বেড়েছে দেশের মানুষের। এক বছরের ব্যবধানে আয়ু বেড়েছে তিন মাস। এতে গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৬ মাস। আগের বছরের পরিসংখ্যানে গড় আয়ু ছিল ৭২ বছর তিন মাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী- আয়ু বাড়লেও জন্ম হার গত ৫ বছর ধরে স্থির আছে। বরং স্থুল অর্থে কিছুটা কমেছে। গত ছয় বছরে জন্ম হার কমেছে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশেরও কিছুটা বেশি। প্রতি হাজারে এই হার এখন ১৮ দশমিক ১, যা ২০১৫ সালে ছিল ১৮ দশমিক শূন্য। এ নিয়ে দেশে মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৬৫ লাখ।

এ ছাড়া স্বাক্ষরতার হার বৃদ্ধি, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসসহ সামাজিক সব সূচকেই উন্নতির কথা উঠে এসেছে প্রতিবেদনে। ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০১৯ মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাটিস্টিক অব বাংলাদেশ’ (এমএসভিএসবি) নামের এই প্রতিবেদন মঙ্গলবার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। সারা দেশের ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিদেনটি তৈরি করা হয়।

রাজধানীর আগাঁরগাওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এতে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, উপ-মহাপরিচালক ঘোষ সুব্রত ও প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: