বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

পবিপ্রবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো: মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ছাত্রী হল ও শেখ রাসেল ছাত্র হল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩১ জুলাই, রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, এ হল দুটি নির্মান হলে শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান হবে। গণরুম বলে আর কিছু থাকবে না। ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর পরিবেশে হলে অবস্থান করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ হল দুটি নির্মিত হবে।

১০ তলা বিশিষ্ট শেখ রাসেল ছাত্র হলের আসন সংখ্যা হবে ৬০০টি যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৩,৫৬,২৬,২৪৬/- (তেতাল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার দুইশত ছেচল্লিশ) টাকা। এবং ১০তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী হলেরও আসন সংখ্যা হবে ৬০০টি যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৩,৪৬,৪৪,৭৮৮/- (তেতাল্লিশ কোটি ছেচল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত আটাশি) টাকা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: