শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

হলিউডে কাজ করে মুগ্ধ আলিয়া ভাট

নিউজ ডেস্ক্ব :: লিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা। আলিয়া ভাট নেটফ্লিক্সের জন্য ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি গাল গ্যাডোটের সঙ্গে অভিনয় করছেন ছবিটিতে৷

এতে ‘স্পাই’ থ্রিলারে জেমি ডরনানও অভিনয় করেছেন। ‘অ্যারোনটস’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা টম হার্পার পরিচালনা করেছেন। সিনেমাটির গল্পটি লিখেছেন গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডার৷ এর আগে জুলাই মাসে সিনেমার কাজ শেষ করে মুম্বাই ফিরে আসেন আলিয়া। শুটিং শিডিউলের জন্য তিনি দুই মাসেরও বেশি সময় ধরে লন্ডনে ছিলেন।

ভ্যারাইটির সঙ্গে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘অভিজ্ঞতাটা অসাধারণ। এটি ছিল আমার প্রথম হলিউডের বিগ বাজেটের সিনেমা। ইংরেজি ছবির প্রথন অভিজ্ঞতা আমার। প্রথমবার একটি অ্যাকশন সিনেমার শুটিং করছিলাম। কিন্তু আমি গর্ভবতী তাই কাজটা যেন সহজভাবে করতে পারি সে দিকটা খেয়াল রেখেছিলেন টিমের সবাই।

আমি কখনই ভুলব না তাদের যত্ন এবং আন্তরিকতা।’

তিনি আরও জানান, ‘আমি গ্যাল, জেমি ও আমার পরিচালক টম হার্পারের সঙ্গে শুটিং করার সময় সুন্দর সময় কাটিয়েছি। আমি মনে করি আমরা ‘হার্ট অব স্টোন’র মাধ্যমে খুব সুন্দর কিছু নিয়ে আসতে পারবো এবং আমি এটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

তবে সিনেমাটি কবে মক্তি পাবে এখনও জানা যায়নি।

এদিকে আলিয়া ভাট তার প্রথম প্রযোজনা ‘ডার্লিংস’ -এ অভিনয় করবেন। ছবিতে অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউ। এটি ৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর ‘ব্রহ্মাস্ত্র সিনেমাটিও মুক্তি পাবে শিগগিরই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: