শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে বসত ঘরে ঢুকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট থানার সুন্দলপুর ইউনিয়নের দশম শ্রেণির ছাত্রীকে (১৫) হাত-মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি আব্দুর রহিম রবিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম রবিন সুন্দলপুর ৬নং ওয়ার্ড বারিপুকুরপাড় এলাকার সামছুজামান মানিকের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের নীমতলা এলাকা থেকে ঘটনার ২ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার আসামী রবিনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।এদিকে মঙ্গলবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য,এর আগে গত সোমবার (২৯ জুন) বিকালে ওই ছাত্রীর মা তার নানার বাড়ীতে যায়। এ সুযোগে পাশ্ববর্তী বাড়ীর সামছু জামান মানিকের বখাটে ছেলে আব্দুর রহিম রবিন ওই ছাত্রীর বসত ঘরে ডুকে তাদের খাটের ওঁৎপেতে থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহিরের কাজকর্ম শেষ করে ওই স্কুল ছাত্রী ঘরে ডুকলে রবিন তাকে ঝাপটে ধরে তার হাত মুখ বেঁধে ধর্ষণ করে। এসময় পাশ্ববর্তী এক গৃহবধূ ঘর থেকে ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকার শুনে ঘরে ডুকলে ধর্ষক রবিন পালিয়ে যায়। এ ঘটনায় রাতে ভিকটিমের মা বাদী হয়ে রবিনকে আসামী করে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: