শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড়

অবশেষে ঢালিউডে ফিরছেন শাকিব

নিউজ ডেস্ক :: এর আগে দেশের ফেরা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তা গুঞ্জনের মাঝেই সীমাবদ্ধ থেকেছে। তবে টানা ৯ মাস পর অবশেষে ঢাকায় ফিরছেন ঢালিউড কিং শাকিব খান। এরমধ্যে টিকেট কেটে ব্যাগ গোছানো শেষ। এছাড়া ১৩ আগস্ট ম্যানহাটনের অভিজাত রেস্তোরাঁয় দিয়েছেন ঘনিষ্ঠজনদের ডিনার পার্টি। যেটাকে বিদায় পার্টিও বলা যায়।

যুক্তরাষ্ট্র প্রবাসী হিমেল আশরাফ জানান, এরমধ্যে টিকিট কাটা ও ব্যাগ গোছানো শেষ। হয়ে গেল ডিনার পার্টিও। যুক্তরাষ্ট্র সময় ১৬ আগস্ট (আগামীকাল) সকাল ৯টার ফ্লাইটে চেপে বসবেন শাকিব খান। পরদিন ১৭ আগস্ট বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে নামবেন ঢাকায়। নির্মাতা বলেন, ‘৯ মাস চোখের পলকে কেটে গেল আমার। ভাইয়ের সঙ্গে এতটা একান্ত সময় কাটাতে পারবো সেটা ভাবিনি। দেশে থাকলে যেটা অসম্ভব ছিল। এরজন্য আমি ভাগ্যবান। এই নয় মাসে আমরা সিনেমা নিয়ে অনেক প্ল্যান করেছি। রাজকুমার ও প্রিয়তমা সিনেমা দুটির চিত্রনাট্য ও শুটিং পরিকল্পনার প্রায় সবটুকুই শেষ করেছি। পরের বার তিনি এলে শুটিংয়ে নেমে পড়বো।’ হিমেল জানান, নভেম্বরেই আবার নিউইয়র্কে ফিরে যাবেন শাকিব খান। মূলত ছবি দুটির শুটিং করার পরিকল্পনা রয়েছে তখন। তবে শাকিব খানের নভেম্বর সফর এত দীর্ঘ হবে না বলেও জানান হিমেল আশরাফ।

কিন্তু ৯ মাসেও শাকিব খানকে নিয়ে মাঠে নামতে পারলেন না কেন? জবাবে এই নির্মাতা বলেন, ‘শুটিং কিন্তু ছোট্ট একটা কাজ। মূল কাজ হচ্ছে তার আগে। স্ক্রিপ্ট, কাস্টিং, লোকেশন, গান শুটিং প্ল্যান-এমন আরও অনেক বিষয় থাকে। যা শুটিংয়ের আগেই শেষ করতে হয়। তবেই শুটিংটা হয় প্রপারলি। এটা ঠিক চাইলে শেষের দিকে আমরা শুটিং করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে শাকিব ভাইয়ের মন তখন দেশের দিকে ছুটছিল। এটাই স্বাভাবিক, এত দীর্ঘসময় তো তিনি দেশ ছেড়ে ছিলেন না। তাই এবার ফেরার পর, টানা শুটিং করবো আমরা। তেমন কথাই হয়েছে ভাইয়ের সঙ্গে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: