শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড়

বিমানবন্দরে ভক্তদের উদ্দেশ্যে যা বললেন শাকিব খান

নিউজ ডেস্ক :: নয় মাস পর দেশে ফিরলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। তাকে এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান তার ভক্ত ও অনুসারীরা। বুধবার দেশে ফিরেছেন তিনি।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অনেক সুখবর অপেক্ষা করে আছে। মাত্র তো দেশে পা রাখলাম’। দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে শাকিব বলেন, ‘এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ’।

এদিন তাকে স্বাগত জানাতে নায়কের অফিসিয়াল ফেসবুক গ্রুপে ভক্তদের নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। আর তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা সাড়া দিয়েছেন। ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছে গেছেন তারা। শাকিব খানকে দেখতে কিংবা বরণ করে নিতে ভক্তদের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে।

জানা যায়, শাকিব খান কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে বের হবেন। ভক্তদের সঙ্গে দেখা করে নিজ বাসভবনে যাবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: