বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

আক্রান্ত ১ কোটি ৮ লাখ, মৃত্যু ৫ লাখ ২০ হাজার

নিউজ ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, শুক্রবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৫০০ জন।

এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৫ লাখ ২০ হাজার ৬৩৪ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৩৫ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ১৪ লাখ ৯৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৬১ হাজার ৮৮৪ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায়। দেশটিতে ৬ লাখ ৬০ হাজার জন করোনায় আক্রান্ত। তবে রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর দিক দিয়ে রাশিয়া বিশ্বে ১২ তম। সেখানে করোনায় মারা গেছে ৯ হাজার ৬৬৮ জন মানুষ।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে। দেশটিতে ৫ লাখ ২৮ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে করোনায় মারা গেছে ১৭ হাজার ৮৩৪ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: