বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশালে আ.লীগের বিক্ষোভ মিছিল

বরিশাল প্রতিনিধি :: ২০০৫ সালের ১৭ আগস্ট বরিশাল সহ দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা করে জঙ্গিগোষ্ঠী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সারা দেশে সংগঠিত হওয়া সিরিজ বোমা হামলায় দুজন নিহত এবং ১০৪ জন আহত হন। তাই এ দিনটিকে ‘সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস’ হিসেবে পালন করে আওয়ামী লীগ।

এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশাল জেলা ও মহানগর আওয়ামীগ যৌথভাবে সমাবেশ ও বিক্ষেভ মিছিল করেন।

মৌলবাদ আর জঙ্গীবাদ নিপাত যাক এই শ্লোগান নিয়ে জেলা ও নগর আওয়ামীলীগের নেতা কর্মী সহ বিভিন্ন দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে মিছিলের শহরে পরিণত হয়ে উঠে বরিশাল নগরী।

বুধবার (১৭ আগস্ট ) বেলা ১১ টায় নগরীর শহীদ সোহেল চত্বরে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, এ.কে এম জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সমাবেশের পর মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বলেন, জঙ্গীরা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার জন্য একযোগে সিরিজ বোমা হামলা করেছিল।

কিন্তু প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই জঙ্গি আর মৌলবাদীদের কঠোর হাতে দমন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসময় তিনি নেতা কর্মীদের সকল অপপ্রচার বা অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন, বরিশাল মহানগর সহ- সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

এর পূর্বে সকাল থেকেই নগরীর ত্রিশটি ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা মাথায় শোক দিবসের কালো ব্যাজ ধারন করে শহীদ সোহেল চত্বরস্থ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: