বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

কুয়াকাটায় ডাকাতের ছোড়া গুলিতে ২ পুলিশসহ আহত ৪

বরিশাল প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছেন চারজন। সোমবার দিবাগত রাত ২ টার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫-৬ সদস্যের ডাকাত দল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে।

পরে তারা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামে এক মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া করলে ডাকাতের দল পালিয়ে যায়।

অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদার বলেন, প্রতিবেশী যুবক ইব্রাহীম টের পেয়ে ফোন দিয়ে স্থানীয়দের জড়ো করে এবং টহল পুলিশকে জানায়।

পুলিশ ও লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পলিয়ে যাওয়ার সময় গুলি করে। এতে পুলিশসহ চারজন আহত হয়েছেন। পুলিশের হাতে অস্ত্র থাকলে ডাকাতদের ধরা সম্ভব হতো।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এ সময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: