মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

মানিকগঞ্জে ৭০টি পরিবারের মানুষ কালীগঙ্গা নদীর ভাঙ্গানের কবলে

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : বাংলাদেশে প্রতিবছরই বিস্তীর্ণ এলাকা নদীভাঙ্গনের শিকার হয়।এ বছরও জুন মাস থেকেই অনেকগুলো জেলায় নদী ভাঙ্গন শুরু হয়েছে।

নদীভাঙ্গন কবলিত মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শ্রীধরনগর গ্রামে আসার পথে কয়েকটি বাড়ি, গাছপালা নদীতে ভেঙ্গে পড়তে দেখা গেল। একটি বাড়ি যখন নদীতে পড়ছে, সেটির মালিকরা তখনো বাড়িটি থেকে লেপ তোষক ট্রাংক ও ছাত্র/ ছাত্রীদের বই খাতা নিয় নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করছিলেন।

স্থানীয় ভুক্রভোগীরা বলেন , ২০১৭ সাল থেকেই তিনি ভাঙনের মুখোমুখি হচ্ছেন। সেই থেকে একের পর এক নদী ভাঙনে পড়ে বার বার তার ঘর বদল করতে হয়েছে। কয়েক সপ্তাহ আগে নিজের বাড়ি হারিয়েও নদী পাড়ে বসে ছিলেন মেহের আলী ।

স্থানীয় আরেক মুরব্বি নদীর পারে পাড়ে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি হাত দিয়ে দেখালেন, ওই যে দূরে যেখানে জল পাক খাচ্ছে, সেখানেই ছিল তার বাড়ী। গাছপালা, গোয়ালঘর ছিল, কিন্তু এখন আর তার কিছুই নেই। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী যেন আমাদের এ ভাঙন রোধে অতি শিঘ্রই এর প্রতিরোধ করেন।

এবিষয়ে পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, দ্রত এর ব্যবস্থা না নেয়া হলে মসজিদ, মাদ্রাসা মন্দিরসহ ঘরবাড়ি রক্ষা করা সম্ভব নয়। তিনি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপির সুদৃষ্টি কামনা করছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: