শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সেই দাপুটে এসআই রুপন প্রত্যাহার

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গত শুক্রবারে অবৈধভাবে আটক করা সিএনজি গাড়ীটি (নোয়াখালী-থ-১১-৯৩০৮) এবং দিয়েছেন অভিযুক্ত এসআই রূপন নাথ। এর আগে সোমবার (৬ জুলাই) দুপুরে তাকে পুলিশ লাইনে ক্লোজ করার খবর আসে কোম্পানীগঞ্জ থানায়। কোম্পানীগঞ্জ থানার পুলিশ সূত্রে এসআই রূপন নাথের ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রোববার ভুক্তভোগী সিএনজি অটো রিক্সা চালক মিলন (৩৪) নোয়াখালী পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন। একই দিন রাত ১০টায় এসআই রূপন নাথের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তে আসেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম। তদন্তের সময় অভিযোগকারী সিএনজি চালক মিলন তার গাড়ীর মালিক পিন্টু ভৌমিক এবং মিলনের বাবা গ্রাম পুলিশ ছায়েদল হকের জবানবন্দি রেকর্ড করা হয়। তদন্ত সম্পন্ন হলে তদন্তকারী ওই পুলিশ কর্মকর্তা রাতেই কোম্পানীগঞ্জ থানা থেকে জেলা হেড কোয়াটারে চলে যান। দুপুর শেষে বিকেলে কোম্পানীগঞ্জ থানার ওসির নির্দেশে অভিযুক্ত এসআই রূপন নাথ সিএনজি চালক মিলন ও গাড়ীর মালিক পিন্টু ভৌমিকের কাছে আটক সিএনজি ও ঘুষের নেয়া ৫ হাজার টাকা ফেরত দেন। আটকৃত এ গাড়ী ও টাকা লেনদেনের সময় বিষয়টি ভিডিও করে উপস্থিত গণমাধ্যম কর্মীরা। যা তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, সোমবার বিকেলে সিএনজি অটোরিক্সাটি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। অভিযুক্ত এসআই রূপন নাথের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: