শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
উপবন এক্সপ্রেসে অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজার চালানসহ শীর্ষ মাদক কারবারি আটক কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সশস্ত্র হামলা, সাংবাদিকসহ আহত-৩ উজিরপুরে সড়ক নিয়ে দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশের পরে ঘটনা ধামা চাপা আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

চাল আমদানি করবে সরকার, কমবে শুল্ক

নিউজ ডেস্ক : মিল মালিকরা সরকারকে চুক্তিমূল্যে চাল সরবরাহ না করায় শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে উদ্ধৃত করে মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে আমদানি শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আমদানি করবে সরকার।’

এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়। এরপর চলতি বছর সাড়ে ১৯ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করে সরকার। সে অনুযায়ী ৩৬ টাকা কেজি দরে মিলার মালিকদের কাছ থেকে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে আট লাখ মেট্রিক টন বোরো ধান কেনার সিদ্ধান্ত হয়। কিন্তু মিল মালিকরা চুক্তিমূল্যে সরকারকে চাল সরবরাহ না করে গড়িমড়ি করছিলেন। এ কারণে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছিলেন খাদ্যমন্ত্রী।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে কিছু মিল মালিক ৩৬ টাকা কেজি দরে চাল সরবরাহ না করে চালের দাম বাড়ানোর দাবি জানান। অনেক মিল মালিক চুক্তিমূল্যে চাল না দেওয়ায় মজুদের লক্ষ্য পূরণ করা নিয়ে বিপাকে পড়েছে সরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: