বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি :: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৫ নভেম্বর উজিরপুরে উদযাপিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিত এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, সমবায় উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে পস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার প্রমূখ। উজিরপুরের সানুহারে পরিবহন কাউন্টারে যাত্রী হয়রানি নিয়ে হামলা-মামলা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: