বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

উজিরপুরে গর্ভধারিনী মাকে ৩ ছেলে ও পুত্রবধু মিলে জুতাপেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে ৩ ছেলে ও এক পুত্রবধু মিলে গর্ভধারিনী মাকে জুতা পিটা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানা যায় উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্ৰামের অমল মন্ডলের স্ত্রীর সাথে তার মা স্বরসতি মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এ নিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয়। এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল,বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে গর্ভধারিণী মা স্বরসতি মন্ডল(৬২) কে জুতাপেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আহত নারীকে স্হানীয়রা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আহত স্বরসতি মন্ডল কান্নার কন্ঠে সাংবাদিকদের জানান তার বড় ছেলের স্ত্রীর সাথে ছোট দুই ছেলের অবৈধ সম্পর্ক ও বেহায়াপনার প্রতিবাদ করায় আমাকে আমার ছেলে অমল মন্ডল, বিমল মন্ডল,শ্যামল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে একশত জুতাপেটা করেছে এবং টেনে হেঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।

এ সময় আমার স্বামী বিশ্বেসর মন্ডল ফিরাতে আসলে তাকেও মারধর করেছে। এ অমানবিক নির্যাতনের ঘটনায় আহত বৃদ্ধ মা বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান আমাদের কাছে কেউ বিষয়টি অবহিত করেননি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: