বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

ব্রীজ নির্মানের দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী সরকারী হাবিবুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভাড়ানী খালের উপর ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ। গতকাল সকাল ১০টায় খালের উভয়পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লেবুখালী সরকারী হাবিবুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশত শিক্ষক- শিক্ষার্থী, লেবুখালী বাজার ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে মানববন্ধন করেন।

খালের উভয তীরে সাপ্তাহিক বাজার, লেবুখালী সরকারী হাবিবুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ননরত ৮ শতাধিক শিার্থী, শিক কর্মচারী সহ হাজার হাজার পথচারীর যাতায়াত করে। গভীর রাত পর্যন্ত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে মালামাল বহনের একমাত্র মাধ্যম ছিলো আয়রন ব্রজটি। দীর্ঘদিন ধরে সংস্কার বা পূনঃনির্মানের অভাবে জরাজীর্ণ অবস্থায় থাকা ব্রজটিগত বছর বালুভর্তি জাহাজের ধাক্কায় অর্ধেক অংশ খালের মধ্যে ভেঙ্গে পড়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অদ্যবধি পর্যন্ত ব্রজিটি পূণঃ নির্মানের কোন উদ্যোগ না নেয়ায় ঝুঁকিপুর্ন খেয়াপারাপারের কথা জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থী মরিয়ম জানান, প্রতিদিন খেয়ার মাধ্যমে পার হতে হচ্ছে। খালটিতে প্রবল স্রোত থাকায় যে কোন সময় দূর্ঘটনা সহ মৃত্যু ঝুঁকি রয়েছে। লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ বলেন, দ্রুত এ ব্রজটি নির্মান করা না হলে যে কোন সময়ে মর্মান্তিক দূর্ঘটনা ঘটতে পারে। দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, পুল নির্মানের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেবুখালীি ভারপ্রপ্ত ইউপি চেয়ারম্যান মো.আবদুস সালাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন,লেবুখালী বাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন খান প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: