বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম
৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী

নোয়াখালীর হাতিয়ায় বন্দুকযুদ্ধে জলদস্যু বাহার কমান্ডার নিহত, আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

মুজাহিদুল ইসলাম সোহেল ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র‌্যাব-১১’র সাথে কথিত বন্দুকযুদ্ধে ১ জলদস্যুর নিহত হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে ৬টি ১ নলা বন্দুক ও ৬রাউন্ড কার্তুজসহ ৪জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূণ্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত জলদস্যু কমান্ডার মো.বাহার উদ্দিন (৪৩), হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলম’র ছেলে।

আটককৃতরা হলো, রাজবাড়ি জেলার কালিয়া কান্দি থানার মো.শাহাদাত শেখ’র ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো.আবুল হোসেন’র ছেলে মো.মুরাদ (৩০)।

র‌্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬টি আগ্নেয়াস্ত্রসহ আটককৃত ৪জনকে থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: