রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

শিবালয়ে যুবলীগের উদ্যোগে বানভাসীদের মাঝে খাদ্য সহায়তা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য নাজমুল হুদা ওয়ায়েছী চঞ্চলের আর্থিক সহয়তায় শিবালয় উপজেলার উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২২ জুলাই ২০২০ বুধবার বিকেলে ১৬০ টি বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।

নাজমুল হুদা চঞ্চল বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে। বন্যাকালীন সময়ে দুর্গতদের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য ও অর্থ সহয়তা প্রদান অব্যাহত থাকবে।

এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা যুবলীগ আহ্বায়ক মিরাজ হোসেন লালন, শিবালয় উপজেলা যুবলীগ নেতা ফারুক হোসেন, শিবালয় উপজেলা কৃষকলীগ আহ্বায়ক অসিউর রহমান সিকো, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ কুমার দাস, ছাত্রলীগ সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, সাধন চন্দ্র দাস প্রমুখ মহাদেবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তারেক আহমেদ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: