রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কোম্পানীগঞ্জে স্বজন সমাবেশের র‌্যালী

‘একুশ মানে এগিয়ে চলা’- এ স্লোগানের মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বজন সমাবেশের উদ্যোগে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বজন সমাবেশের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, কেক কেটে আনন্দ ভাগ করে নেন স্বজন সমাবেশের স্বজন, যুগান্তরের পাঠক, শুভাকাঙ্খীসহ আগত অতিথিরা।

মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্বজন সমাবেশের সভাপতি শওকত আজিম জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বক্তব্যে প্রধান অতিথি আবদুল কাদের মির্জা মাদকমুক্ত সমাজ গঠনে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের সদস্যদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সত্য প্রকাশে নির্ভীক থেকে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহসী সাংবাদিকতার পথে যুগান্তর এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে চলা অব্যাহত রাখার লক্ষ্যে মাদক, ইভটিজিংসহ সব অভিচার-অনাচার রুখতে যুগান্তর কর্মীদের পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেড বসুরহাট শাখার ম্যানেজার আশরাফ উদ্দিন রিপন, ব্যবসায়ী সমাজ সেবক আবদুল কুদ্দুছ, শমসের হোসেন হেলাল, স্বজন সমাবেশের উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন মুক্তা, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশ, সাপ্তাহিক নোয়াখালী কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মঈন উদ্দিন সেলিম, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীন, সিনিয়র সাংবাদিক এহসানুল আলম খসরু, এইচএম মান্নান মুন্না, ইকবাল হোসেন মজনু, মেজবাহ উদ্দিন।

এছাড়া স্বজন সমাবেশের সহ-সভাপতি শোয়েব উদ্দিন বাবু, ফখরুল হৃদয়, আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির, হৃদয় পন্ডিত, স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম, কচি, মহিলা সম্পাদিকা শান্তা, সদস্য জাহিদ, নিলয়, আরাফাত, বাদশা, মুনতাহা, স্বর্ণা, সাজিয়া, বর্ষা, সুলতানা, নেহা, জাফরিন বৈশাখী, সুফিয়া আইমান এশা, ঈশরাত মেহজাবিন, তাসলিমা ইমাম মাহী, নাসরিন আক্তার নিশু, আয়েশা আক্তার নিপু, তাহানা কামাল, বিবি আয়েশা প্রেমা, জান্নাতুল আনুসকা, নেয়া চক্রবর্তী, রাখি রানি দাস, জান্নাতি, ফারহানা ফারিয়া, রাখী, শোভন, তানভীর, অনামিকা দাস, জাহিদসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: