রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ক্রিকেট বাজি খেলার অপরাধে গ্রেফতার ৯

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রুহিয়ায় মোবাইলে ক্রিকেট বাজি ধরার খেলার আস্তানায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে রুহিয়ার পুরাতন নিরিবিলি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ।

ডিবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত টেলিভিশনে ও মোবাইলে ক্রিকেটের বাজি ধরা খেলা চালিয়ে আসছিল। এ খেলায় ইতোমধ্যে বেশ কিছু যুবক সর্বশান্ত হয়ে পথে নেমেছে।

এদিকে প্রতিদিনের ন্যায় আটককৃতরা সোমবার (৩ আগষ্ট ২০) বিকেলে রুহিয়া ডাকবাংলো মার্কেটের পুরাতন নিরিবিলি হোটেলে বসে ক্রিকেট বাজি খেলার আসর বসে।

ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল রাত ৯ টায় জুয়ার আসরে হানা দিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন, নগদ টাকা জব্দ করে এবং জুয়া খেলার আসর থেকে রুহিয়া ইউনিয়নের মেম্বার রফিজ উদ্দীনের ছেলে কবির হোসেন (৪২), সিরাজুল ইসলামের ছেলে সবুজ (২৭), হামিদুলের ছেলে রাজু (২৫), ভ্যান চালক সৈয়দ আলীর ছেলে সাইদুর রহমান ওরফে বিবিসি (১৯), বারঘরিয়া গ্রামের ভাষার ছেলে মিন্টু (২৫) একলাস উদ্দীনের ছেলে ইয়াকুব আলী (৩৮), আশিকুল ইসলামের ছেলে হারুন (২৭), সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম, বৈজ্যনাথের ছেলে জোতিষ সহ ৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক শামীম হোসেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দকৃত মালামালের তালিকা তৈরীর কাজ চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: