শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

২৬তম গাজীপুর জেলা কারাতে প্রতিযোগীতা ২০২৩ সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি  : গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ২৬তম গাজীপুর জেলা কারাতে প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কারাতে অগ্নিমাতা) সদস্য (যুগ্ম সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রনালয়ের শাহনওয়াজ দিলরুবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওয়াহিদ হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর ইশতিয়াক মজনুন ইশতি, গাজীপুর জেলা কারাতে এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. খন্দকার সোলায়মান, আবুল বাশার (বাদশাহ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলার কারাতে এসোসিয়েশন সহ-সভাপতি আবু সাঈদ।
সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ ওয়াদোকাই কারাতে ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল আলম (খোকন)।
অনুষ্ঠানে গাজীপুর সদর ও বিভিন্ন উপজেলার কারাতে একাডেমি ১৬৫জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় রেফারি ও বিচারক হিসেবে উপস্থিত থেকে খেলা পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর রেফারী ও বিচারক ফজর আলী ফয়েজ, মো: আক্তার হোসেন, ফিরোজ আহমেদ, সাঈদ মাহমুদ।
কারাতে প্রতিযোগীতায় ১ম পুরস্কার স্বর্ণপদক লাভ করেন ৪৯জন কারাতে শিক্ষার্থী, ২য় পুরস্কার রৌপ্য লাভ করেন ২৮ জন, ব্রঞ্চ লাভ করেন ৩৪জন এবং বাকি সবাই সান্তনা পুরস্কার ও সার্টিফিকেট পেয়েছেন। সার্বিক সহযোগীতায় জেলা কারাতে এসোসিয়েশন এর সভাপতি মার্শাল শাহজাদা এবং সহকারী প্রশিক্ষক আনিছুর রহমান আনিছ, অন্যতম সদস্য ফিরোজ মৃধা সকলকে ধন্যবাদ জানিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: