বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রতারনার অভিযোগে এক ব্যাক্তি আটক

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পের অধিনে স্বাস্থ্য কর্মী নিয়োগের নামে প্রতারনার অভিযোগে নিজাম উদ্দিন (৪৫) নামে এক প্রতারককে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাঁকে হাতিয়া নিউমার্কেট সংলগ্ন হাজি মাইন উদ্দিন ম্যানশন থেকে আটক করা হয়।

এ ব্যাপারে হাতিয়া থানায় একটি প্রতারনার মামলা দায়ের করা হয়েছে। প্রতারক নিজাম উদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের মাকছুদুর রহমানের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে এই প্রতারক গ্রুপটি হাতিয়া উপজেলা সদরে একটি অফিস নিয়ে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যে তারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে ডিএমসিসিএল এর অর্থায়নে এমএমসি বাস্তবায়নাধীন সুস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পের অধিনে ৫টি পদে প্রায় ৬শ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরবর্তীতে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার শেষে কথিত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগপত্র প্রদান করা হয়।

নিয়োগপত্র গ্রহনের সময় প্রার্থীদের কাছ থেকে জামানত হিসাবে ২হাজার ৫শ টাকা আদায় করে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হলে তিনি বৃহস্পতিবার বিকালে ওই কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় প্রতারক নিজাম উদ্দিনকে আটক করে হাতিয়া থানায় সৌপার্দ করা হয়। অভিযানের সময় হাতিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, আটক প্রতারক স্থানীয় লোকজনকে প্রতারনার মাধ্যমে নিয়োগ দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন।

ইতোপূর্বে তাকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রতারক তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখায় তাকে আটক করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: