বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শেখ কামালের জন্মদিনে আওয়ামী যুবলীগের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ কর্তৃক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় যুবলীগের কার্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিল আয়ােজন করা হয়। এ সময় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক সহ ঢাকা মহানগর যুবলীগ উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ কেন্দ্রীয়, মহানগরের নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: