মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

সজিব বিল্ডার্সের মালিক বসুন্ধরা আবাসিক এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পুর্বচরাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের বাসিন্দা বর্তমানে সজিব বিল্ডার্সের মালিক আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন।

গতরাতে (৬ আগস্ট) তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করে সন্ত্রাসীরা। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার, বাসা ৬৯২, জালাল গার্ডেন, রোড ২১, এফ ব্লকে পরিবার নিয়ে বসবাস করতেন। পরিবারে তাঁর স্ত্রী এবং ১ ছেলে ১ মেয়ে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সন্ধ্যায় তাঁকে ফোনে বাসা থেকে ডেকে নেয়ার পর রাতে তিনি আর ফেরেন নি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খবর পায়নি। সকালে তাঁর লাশ মিলে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে। ভাটারা থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।

নিহতে ছোট ভাই সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদকর্মী আব্দুল বারী বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: