বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
২০২০ সালে বলিউডের এক তারকার ম্যানেজারের মৃত্যুর মামলা কেন আবারও তদন্ত করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরো তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সওজ বলছে অনুমোদন নেই, বন বিভাগ কাটছে তবু সিলেট-তামাবিল সড়কের গাছ পুরোপুরি চালু হয়নি পিরোজপুর ডাম্পিং স্টেশন, রাজস্ব হারাচ্ছে পৌরসভা জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল শরতের সাদা কাশফুলে সেজেছে হিলির ছোট যমুনা ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো

নোয়াখালীতে আইনজীবীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহরে কবি অ্যাডভোকেট দেলওয়ার হোসেন মিন্টুকে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধার দিকে হাউজিং মাঠে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়। আশংকাজনক অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে অস্ত্রপাচার করা হয়।

কবি দেলওয়ার হোসেন মিন্টু জেলা শহরের মধুসুধনপুরের বাসিন্দা। তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি এবং জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী।

স্বজনরা জানান, কবি মিন্টু প্রতিদিনের মতো হাউজিং মাঠে বৈকালিক ভ্রমণ করছিলেন। এ সময় ৮-১০জন দুর্বৃত্ত অতর্কিতে তাকে ঘিরে ধরে গলা কেটে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে কাকে কুপিয়ে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শহরের একটি বেরসরকারি হাসপাতালে ভর্তি করে।

সুধারাম থানার ওসি নবীর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে এবং হাসপাতাল মিন্টুকে দেখতে যায়। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্ট চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: