শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুরে নিবন্ধিত অনলাইন পোর্টাল বাংলার চিঠির বর্ষপূর্তিতে সদরের এমপি

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : জামালপুরে একমাত্র নিবন্ধিত অনলাইন পত্রিকা বাংলার চিঠি ডটকম এর অষ্টম বর্ষপূর্তিতে জামালপুর সদরের সংসদ সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে র‍্যালী ও কেক কেটে অষ্টম বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলার চিঠির সম্পাদক ও মানবাদিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাব জামালপুরের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলার চিঠির নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জুর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, শিক্ষক ও রাজনীতিবিদ মো. আমীর হোসেন, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন টিভি চ্যানেল, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, প্রেসক্লাব জামালপুরের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বাংলার চিঠির প্রশংসা করে তার বক্তব্যে বলেন, আমরা জামালপুরকে নতুন করে গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছি, বিশেষ করে ক্লিন জামালপুর, স্মার্ট জামালপুর, সমৃদ্ধ জামালপুর, আধুনিক জামালপুর গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছি, বাংলারচিঠিডটকম আমাদের এই যাত্রায় উজ্জ্বল সঙ্গী হবে। যাতে করে আমরা তাদের সহযোগিতা নিয়ে এই কার্যক্রমটি বাস্তবায়ন করতে পারি। বাংলারচিঠিডটকমের প্রকাশনা চিরদিন অব্যাহত থাকুক সেই প্রত্যাশাই করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: