মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

পাঁচ আসনে উপনির্বাচন : আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

নিউজ ডেস্ক : দেশের পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। এই পাঁচটি আসন হচ্ছে নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮।

আগ্রহী মনোনয়নপ্রত্যাশীরা সোমবার থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন।

এ দিকে রোববার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মনোনয়নপ্রত্যাশী সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং লোকসমাগম না করে (এক/দুই জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্যের মৃত্যুতে উল্লিখিত পাঁচটি আসন শূন্য হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: