বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

সাহেদ বললেন ‘বুকে ব্যথা’, হাসপাতালে দেখা গেল মিছে কথা

নিউজ ডেস্ক : রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় বুকে ব্যথার কথা বললে হাসপাতালে নেওয়া হয় বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে। মঙ্গলবার তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন সকাল সাড়ে দশটার দিকে জিজ্ঞাসাবাদ শুরুর দিকে তিনি হঠাৎ করে বলেন, তার বুকে প্রচণ্ড ব্যথা করছে।

এরপর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মিরাজ তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যান। এ সময় তার ইসিজিসহ তিনবার রক্ত পরীক্ষা করা হয়। অন্যান্য পরীক্ষা করেও চিকিৎসক তার বুকে কোনো সমস্যা পাননি। তার রক্তচাপসহ শারীরিক অন্যান্য বিষয়ও ছিল স্বাভাবিক।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, ‘ডাক্তার নানা পরীক্ষা করে তার বুকে কোনো সমস্যা পাননি। এরপরও তিনি ডাক্তারকে বলছিলেন, বুকে প্রচণ্ড ব্যথা করছে। ব্যথা না থাকার পরও তিনি যদি বলেন, ব্যথা করছে- তাহলে কিইবা করার থাকতে পারে!’

এরপর বিএসএমএমইউ থেকে সাহেদকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। জালিয়াতি করে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। সাত দিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। জিজ্ঞাসাবাদের পর তাকে রমনা থানা হাজতে রাখা হচ্ছে।

রিজেন্ট হাসপাতালের এমআরআই মেশিন কেনার নামে জালিয়াতি করে ঋণের নামে সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) ১ কোটি টাকা আত্মসাৎ করেন সাহেদ করিম। চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত ওই টাকা সুদ-আসলে ২ কোটি ৭১ লাখ টাকা হয়েছে। এই পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৭ জুলাই সাহেদ করিমসহ চার জনকে আসামি করে মামলা করে দুদক।

মামলার অন্য তিন আসামি হলেন- সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নীরিক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের এমডি মো. ইব্রাহিম খলিল। বাবুল চিশতী বর্তমানে জেলে আছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: