বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

লক্ষ্মীপুরে ‘পানি-বন্দী’ পরিবার পেল চেয়ারম্যান টিপু’র শুকনো খাবার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু’র নিজ অর্থয়ানে পানি-বন্দী অসংখ্য পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার শরীফপুর গ্রামে টিপু’র পক্ষ থেকে এ শুকনো খাবার বিতরণ করে ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ।

এতে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল রাজ্জাক রাসেল, যুগ্ম-আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ হারুন ও তরুণ সমাজ-সেবক গিয়াস উদ্দিন স্বপন।

জানতে চাইলে ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাসেল বলেন, টানা কয়েক-দিনের বৃষ্টিতে তাঁর নিজ গ্রাম শরীফপুরবাসী পানি-বন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করে। জেলা যুবলীগের সভাপতি টিপু’র নির্দেশে আজ সকালে পানি-বন্দী গ্রাম পরিদর্শন ও পাশা-পাশি অসংখ্য পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করি। রাসেল আরো বলেন তাঁদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: