সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

সি আর দত্তের মৃত্যুতে ঐক্য ন্যাপ এর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি : মহান মুক্তিযুদ্ধে অন্যতম কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের প্রথম ডিরেক্টর জেনারেল বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির প্রথম সভাপতি ও প্রধান উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের প্রথম সভাপতি ও ধর্মীয়, জাতীয় সংখ্যালঘু জনগণের সমঅধিকার প্রতিষ্ঠার প্রাণপুরুষ শ্রী চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আমেরিকার ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় বাংলাদেশ সময় ৯.৩০মিনিটে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এড. আসাদুল্লাহ তারেক মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেণ এবং শোকাহত পরিবার পরিজন এবং দেশ-বিদেশের অসংখ্য ভক্ত অনুরাগীদের গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, মেজর জেনারেল (অব) সি আর দত্ত বীর উত্তম তার সাহসী দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধের জন্য তিনি ইতিহাসে চিরঞ্জীব হয়ে থাকবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: