বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

সাংবাদিক সীমান্ত খোকনের লাশ উদ্ধার, পুলিশের দাবি আত্মহত্যা

রাজধানীর শান্তি নগরের চামেলীবাগের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক ছিলেন। পুলিশ বলছে, বিষণ্ণতা থেকে আত্মহত্যার পথ বেছে নেন এ সাংবাদিক।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষণ্ণতা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। তার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে, ময়নাতদন্তের জন্য এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।

আগামীকাল বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এবং বেলা পৌনে ১১টায় ডিআরইউ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার কর্মস্থল এনটিভিতে শ্রদ্ধা জানানো হবে। এরপর তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: