শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম
সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থ সচিব আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দেবে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন

ভালো জীবনসঙ্গী হওয়ার উপায়

দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুখের করতে নারী-পুরুষ উভয়ের সংসারে অবাদান রাখা জরুরি। এক্ষেত্রে ভালো জীবনসঙ্গী হতে হবে সবাইকে। তাহলেই সংসার হবে সুখের। তবে ভালো জীবনসঙ্গী হবেন কীভাবে? জেনে নিন একজন ভালো জীবনসঙ্গীর কয়েকটি বৈশিষ্ট্য-
সঙ্গীকে সময় দিন

শত কাজের ব্যস্ততার মাঝেও একজন ভালো জীবনসঙ্গী সঙ্গীর ভালোমন্দের দিকেও সমান আলোকপাত করেন। সঙ্গীকে যথেষ্ট সময় দেন তারা।

যত্নশীল ও সহানুভূতিশীল হন

একজন ভালো জীবনসঙ্গী তার সঙ্গী ও পরিবারের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হন। এমন ব্যক্তিরা প্রতিকূল পরিবেশে সঙ্গীকে কখনো একা ছাড়েন না।

ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করুন

একজন ভালো জীবনসঙ্গী যে কোনো সমস্যা সমাধান করে ঠান্ডা মাথায় তারা এমন সমাধান বের করেন যা পরিবার ও সংসার তথা সবার জন্যই ভালো হবে।

সঙ্গীর কাজে উৎসাহ ও সম্মান দেখান

সঙ্গীর সব কাজে উৎসাহ ও সম্মান প্রদর্শন করতে যারা কণ্ঠিতবোধ করেন না তারা নিঃসন্দেহে ভালো জীবনসঙ্গীর কাতারে পড়েন। তারা সঙ্গীকে উৎসাহ ও অনুপ্রেরণা দেন সব সময়। সঙ্গীর সিদ্ধান্তকেও সম্মান করেন। কখনো নিজের মতামত বা সিদ্ধান্ত চাপিয়ে দেন না।
সঙ্গীর মতামত নিন

ভালো জীবনসঙ্গীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো যে কোনো বিষয়ে সঙ্গীর মতামত নেওয়া। টিমওয়ার্ক প্রতিটি বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিক। এই গুণ কখনো উপেক্ষা করা উচিত নয়।
সঙ্গীর ভালো দিক খুঁজুন

প্রিয় মানুষটির খারাপ দিকগুলো কখনো তুলে ধরেন না একজন ভালো জীবনসঙ্গী। বরং ভালো দিকগুলো মানুষের কাছে প্রকাশ করেন, যাতে সঙ্গীর সম্মানহানি না ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: