মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

হত্যা মামলার আসামী জয়নাল আবেদীন ভুলু সর্দার আটক

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী জয়নাল আবেদীন ওরফে ভুলু সর্দারকে আটক করেছে চর জব্বার থানা পুলিশ। শুক্রবার রাতে চর জব্বার থানা পুলিশের উপপরিদর্শক সালা উদ্দিনের নের্তৃত্বে সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।এছাড়াও পরোয়ানাভুক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

হত্যা মামলায় গ্রেফতার হওয়া জয়নাল আবেদীন উপজেলার চরজব্বার ইউপির পশ্চিম চর জব্বার গ্রামের মৃত আহসান উল্যাহ ছেলে।

এলাকাবাসী জানান, সুবর্ণচর উপজেলার পশ্চিমাঞ্চলের ত্রাস জয়নাল আবেদীন ওরফে ভুলু সর্দার। তার অত্যাচারে অতীষ্ট এলাকাবাসী। হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী হয়েও নির্ভয়ে এলাকায় এাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে।তাকে গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

চর জব্বার থানার উপপরিদর্শক সালা উদ্দিন জানান,এলাকায় জয়নাল আবেদীন ওরফে ভুলুসর্দার অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায়। এসময় ভোলার তজমুদ্দিন থানার ২০০৭ সালের স্পীকার বাহিনীর চার সদস্যকে পিটিয়ে হত্যা মামলার আলোচিত এ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: