শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম
চাঁদপুরে ১৪ মাসের মধ্যেই কোরআনের হাফেজ দুই শিশু ওষুধে উধাও টিউমার—অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

ঝটপট রাঁধুন ‘ডিম তেলানি’

প্রতিদিনের খাদ্যতালিকায় কমবেশি সবাই ডিম রাখেন। যদিও এখন ডিমের দাম বাড়তি, তাই বলে তো আর ডিম খাওয়া বাদ দেওয়া যায় না। কারণ ডিম দিয়েই ঝটপট সব খাবার তৈরি করা যায়। যার মধ্যে অন্যতম হলো- ডিম ভাজি, ডিম ভর্তা, ডিম ভুনা, ডিম কারি ইত্যাদি। তবে আপনি যদি ডিমের এসব পদ খেয়ে একঘেয়েমি বোধ করেন, তাহলে তৈরি করতে পারেন ডিম পানি তেলানি।

এটি মূলত রংপুরের একটি জনপ্রিয় খাবার। খুবই ঝটপট রান্না করা যায় পদটি। আবার রাঁধতেও লাগে সামান্য কয়েকটি উপকরণ। ঘরে থাকে উপকরণ দিয়ে আপনি ঝটপট রাঁধতে পারবেন ডিম পানির তেলানি। ভাত কিংবা রুটি-পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় পদটি। রইলো ডিম পানি তেলানির রেসিপি-

ঝটপট রাঁধুন ‘ডিম পানি তেলানি’
উপকরণ

১. ডিম ৪টি
২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৩. তেজপাতা ২টি
৪. মরিচের গুঁড়া ১ চা চামচ
৫. হলুদ গুঁড়া আধা চা চামচ
৬. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. আদা রসুন বাটা ১ চা চামচ
৯. কাঁচা মরিচ ৫-৬টি ও
১০. তেল ২ টেবিল চামচ।

রক্তে হিমোগ্লোবিন কী, কেনই বা এর ঘাটতি হয়?
হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে, কঠিন রোগ নয় তো?

পদ্ধতি

প্রথমে তেল গরম করে নিন। তারপর গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিন। এরপর একে একে সব মসলা দিয়ে হালকা পানিতে কষিয়ে নিন। তেল মসলার উপরে উঠলে বুঝবেন ভালো করে কষানো হয়েছে।

ঝটপট রাঁধুন ‘ডিম পানি তেলানি’

এবার ২ কাপ পানি দিয়ে জ্বাল দিন। বলক আসলে ডিম ভেঙে দিয়ে দিন। তবে এ পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না। এরপর ঢেকে রান্না করুন ২-৩ মিনিট। তারপর সাবধানে ডিমগুলো উল্টে দিন।

এবার আরও কিছুক্ষণ রান্না করুন। পানি যেন একেবারে শুকিয়ে না যায়। ঝোল রাখতে হবে। এরপর চুলা বন্ধ করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিম পানির তেলানি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: