শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম
চাঁদপুরে ১৪ মাসের মধ্যেই কোরআনের হাফেজ দুই শিশু ওষুধে উধাও টিউমার—অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানির বিষয় তদন্তের নির্দেশ

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে ব্যবহৃত কীটনাশক আমদানির বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআরকে এবিষয়ে তদন্ত প্রতিবদেন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেইন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে কীটনাশক আমদানি বন্ধে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

অনিবন্ধিত কীটনাশক কৃষি জমি ও ফসলের জন্য ঝুঁকি বহন করে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সালেকজুজ্জামান সাগর।

তিনি বলেন, আগামি ৬০ দিনের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআর তদন্ত করে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করবে। নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি করার কথা থাকলেও অনেক অনিবন্ধিত প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: