শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম
ওষুধে উধাও টিউমার—অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৬ নভেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ফজলুল করিমের জানাযা অনুষ্ঠিত হবে।

ফজলুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ কবীর। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের বংশধর।

ফজলুল করিম ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৬৯ লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল’ হন।

১৯৬৫ সালে তিনি আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭০ সালে হাইকোর্টে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বিচারপতি করিম ১৯৮২ থেকে ‘৮৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন।

১৯৯২ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর পর স্থায়ী হন তিনি। ২০০১ সালের ১৫ মে তিনি আপিল বিভাগে যোগ দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: