বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪ ভারতে মধ্যরাতে বাসে আগুন, ৯ জনের মৃত্যু কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য কিশোর গ্যাং সন্দেহে কুমিল্লায় এক রাতেই আটক ৬২৪ ৬ মামলার আসামী বিল্লাল ডিবির অভিযানে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক করল ‘ওপেনএআই–এর এজেন্ট’ কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ৯ জনের কারাদণ্ড

চট্টগ্রামে অঞ্চলে ৮৪ হাতির মৃত্যু, তদন্ত চেয়ে রিটের আদেশ রোববার

চট্টগ্রাম প্রতিনিধি : গেল ১৯ বছরে চট্টগ্রাম অঞ্চলে ৮৪ হাতির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে দায়ের করা রিটের আদেশ আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দিন ঠিক করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ দিন ঠিক করে দেন।

আবেদনকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন।

পরে তিনি জানান, আজ রিট আবেদনটির শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত আগামী রোববার দিন করেছেন।

গেল ২৩ আগস্ট ডেইলি স্টারে প্রকাশিত Elephant Poaching, killings: Swept under the rug শীর্ষক প্রতিবেদন যুক্ত করে হাইকোর্ট রিট দায়ের করেন এ আইনজীবী।

রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব প্রধান বন সংরক্ষককে বিবাদী করা হয়।

পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, বন বিভাগের তথ্য মতে চট্টগ্রাম ফরেস্ট সার্কেলে (কক্সবাজার, বান্দরবানের অংশ, চট্টগ্রাম শহর এবং রাঙামাটি) গেল ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে। এর মধ্যে দুর্ঘটনায় ৩২টি, অসুস্থ হয়ে ২৯টি, ২২টি বার্ধক্যজনিত জটিলতায়, বিদ্যুতায়িত হয়ে ১৫টি এবং আটটি গুলিতে মারা যায়।

রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, চট্টগ্রাম অঞ্চলে গেল ১৯ বছরে শ খানিক হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২টি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। বাকি ৮৪টির বিষয়ে তদন্ত চাওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: