বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ ৫ যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা পাঁচ জন যাত্রীর কাছ থেকে সাত কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।সোমবার (২ ডিসেম্বর) রাতে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করে স্বর্ণগুলো জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভিতরে লুকিয়ে ৫টি স্বর্ণের চাকতি, ২টি স্বর্ণের টুকরা এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ তাদের আটক করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: