শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম
ওষুধে উধাও টিউমার—অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি

ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।

তবে আপনার বুঝে ওঠার আগেই ডিভাইসটি হ্যাক হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ফোন হ্যাক হয়েছে এটি আপনি কীভাবে বুঝবেন? সফটওয়্যারজনিত কারণে সমস্যা হলেও সবাই ভেবে নেন মোবাইলটি হ্যাক করা হয়েছে। তবে এর বেশ কয়েকটি লক্ষণ রয়েছে, যা দেখে বোঝা যায় ফোনটি হ্যাক হয়েছে কি না।

ফোন হ্যাক হলে তাতে অস্বাভাবিক ব্যাটারি খরচ বেড়ে যায়। কারণ হ্যাক হলে ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকারক সফটওয়্যার চলতে পারে। ফলে বেশি ব্যাটারি খরচ হয়। এছাড়া একটানা ব্যবহার করলে স্মার্টফোন গরম হয়ে যায়। এটা স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি ধারাবাহিকভাবে ফোন গরম থাকা ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার চলারও লক্ষণ হতে পারে।

ফোন হ্যাক হলে তাতে ডাটা খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এতে বুঝতে হবে ফোন ইউজারের অজান্তেই তৃতীয় পক্ষের কাছে তথ্য পাঠানো শুরু হয়েছে। ফলে ডাটা খরচ আচমকা অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। কোনো কোনো অ্যাপ নিজে থেকেই খুলে যাচ্ছে, বা অন্যের কাছে আপনাআপনিই মেসেজ কিংবা ফোন চলে যাচ্ছে, যদি এমন অভিযোগ পান, তাহলে বুঝে নিতে হবে ফোন হ্যাক হয়েছে।

এছাড়া ফোন হ্যাক হলে পপ আপ এবং বিজ্ঞাপনের পরিমাণ আচমকা অনেকটা বেড়ে যায়। এমনকি কোনো ব্রাউজার ব্যবহার না করলেও এমনটা হতে পারে। এটাকে অ্যাডওয়্যার সংক্রমণের লক্ষণ বলে ধরা হয়।

সূত্র: ইন্ডিয়া টাইমস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: