বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং যথাযথ মনিটরিং করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি বলেছে, যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করা যায়নি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। পরে নির্দেশনাটি জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, গত ২৭ অক্টোবর জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) টিউশন ফি নীতিমালা-২০২৪ মাঠ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক বাস্তবায়ন এবং এ বিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: