শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

পানি নেওয়াকে কেন্দ্র করে টেকনাফে রোহিঙ্গা যুবককে হত্যা

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পানি নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট কথা কাটাকাটি ও ঝগড়ার জের ধরে হামলা চালিয়ে এক রোহিঙ্গা যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলায় আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোহিঙ্গা নুর আলম।

উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২ এর মৃত নুর হোসেনের ছেলে নুর আলম (২৫)।

এপিবিএনর পুলিশ সুপার মো. হেমায়েতুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালের দিকে পানি নেওয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২ এর ৩৮৮ নম্বর ঘরের বাসিন্দা রোহিঙ্গা কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত ৯টার দিকে জান্নাতের পক্ষের সাত থেকে আট জন রোহিঙ্গা কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে তার ওপর হামলা চালায়। সে সময় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: