সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম
১০০ রানও করতে পারল না বাংলাদেশ ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

শিশুরা যাতে ভালো মতো লিখতে-পড়তে পারে, সেদিকে জোর দিচ্ছি

প্রাথমিক শিক্ষা নিয়ে শিশুরা যাতে ভালো মতো লিখতে-পড়তে পারে, সেদিকে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, আমরা প্রাথমিক শিক্ষার ওপর জোর দিচ্ছি। একজন শিশু যাতে ভালো মতো লিখতে, পড়তে ও বলতে পারে। তারা যাতে যোগ, বিয়োগ, গুন, ভাগটা ঠিকমতো করতে পারে; সেসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুশিক্ষার মান যে পর্যায়ে আমরা চাই সেই পর্যায়ে এখনো পৌঁছতে পারিনি। প্রাথমিক শিক্ষায় সমস্যাটা থেকে গেলে শিশুরা হাইস্কুলেও ভালো করতে পারবে না। সেটা ভালো করার পথ বের করতে হবে। তা না হলে শিশুদের জনসম্পদে পরিণত করা যাবে না।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুরা পরিবেশ থেকে সব কিছু গ্রহণ করে। সুন্দর স্থাপনা মনকে প্রভাবিত করে‌। এ উদ্দেশ্যে দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ চলমান। এখন ঢাকায় দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ হচ্ছে। ঢাকার বাইরে সিটি করপোরেশন ও পৌর এলাকায় পরবর্তীতে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে।

তিনি বলেন, শিশুরা শুধু বই পড়ে শেখে তা নয়। তারা স্কুলে অন্য শিশুদের সঙ্গে মিশে স্কুলের সামগ্রিক কার্যক্রম দেখে শেখে। সবচেয়ে বেশি শেখে অভিভাবকদের থেকে। কারণ শিশুরা অভিভাবকদের সঙ্গে বেশি সময় থাকে।

দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, ট্রেনার ও অভিভাবকদের সহযোগিতা খুবই প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন অবকাঠামো অনেক ভালো হচ্ছে। শিশুদের শিক্ষার মান ভালো হবে। আগের চেয়ে অনেক স্কুলের অবকাঠামোর পরিবর্তন হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও প্রকল্প পরিচালক মো. সাইফুর রহমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: