বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

থার্টি ফার্স্টে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা কথা বিবেচনা করে থার্টি ফার্স্টে সারারাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে পাঠানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী দিন (১ জানুয়ারি ২০২৫) ভোর ৫টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিক) ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবেন না।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোন ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: