শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বরিশালের অযোগ্য রাস্তঘাট-খাল-ড্রেন সংস্কারের দাবিতে বাসদ এর সংবাদ সম্মেলন

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর অযোগ্য ভাঙাচোরা রাস্তাঘাট-ড্রেন সংস্কার করা খালগুলো সংস্কারের অভাগে ময়লা-আবর্জনায় ভাগারে পরিনত হয়েছে। করোনা মহামারিতে রিক্সা-ইজিবাইক-হকার উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ তিন দফা দাবী আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা আহবায়ক কমিটি।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাসদের আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে দলের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী তার লিখিত বক্তব্যে বলেন, বরিশালের নাগরীক অধিকার আদায়ে বাংলাদেশ সামাজতান্ত্রিক দল দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে। বর্তমানে বরিশাল নগরীর রাস্তঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। খালগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এছাড়া নগরীর ৫৮ কিলোমিটার রাস্তার ৯০ শতাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে নগরীর ২২টি খালের অধিকাংশ মৃত এবং তা উদ্ধারের জন্য গত ২ বছরে কোন দৃশ্যমান উদ্যোগ গ্রহন করা হয়নি। অপরদিকে করোনা দুযোগে কর্মসংস্থান কমছে, এসময় রিক্সা, ইজিবাইক বা রাস্তার পাশের ছোট দোকাগুলো উচ্ছেদ করা সমুচিন হবেনা।

এসময় রিক্সার লাইসেন্সের বকেয়া ফি মওকুফের দাবির কথাও বলেন তিনি। এলক্ষে এসব দাবী বাস্তবায়নের দাবীতে বুধবার ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৬দিন ব্যাপী নগরীর বিভিন্ন সড়কে সমাবেশ করাসহ বিসিসি মেয়রের নিকট স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: