সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানির মূল্যবৃদ্ধি: বাস ভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব ঢাকা-চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ ‘টাকা যদি তেল-গ্যাসের পিছেই চলে যায়, তাহলে আমরা কি না খাইয়া থাকুম?’ অভিনেত্রী মিঠুর ব্যক্তিত্বকে কেন ‘সেক্সি’ বললেন শ্রীলেখা? এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের মামলার এজাহারে নজরুলের বিরুদ্ধে যা যা অভিযোগ উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন যোগদান নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পেলেন কুলাউড়ার জয়পাশার শাহারিয়ার সালমান আরাফাত গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক এমপি নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন যোগদান

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে সালমা খানুন যোগদান করেছেন। ২১ সেপ্টেম্বর সোমবার সকালে তিনি নতুন কর্মস্থল উজিরপুরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

যোগদানকালে উম্মে সালমা খানুন বলেন, নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। ভূমি-সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে উজিরপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলকে খুলনায় বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ছিল উজিরপুরে তার শেষ কর্মদিবস। এরপর তিনি খুলনায় নতুন কর্মস্থলে যোগদান করেন।

উপজেলা ভূমি প্রশাসনের নতুন দায়িত্বে উম্মে সালমা খানুনের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: