বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম

প্রতিবেদন জমা দিলেন ৪ সংস্কার কমিশন প্রধান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চার সংস্কার কমিশনের প্রধান।বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তারা এই প্রতিবেদন জমা দেন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চার সংস্কার কমিশনের প্রধান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে চার সংস্কার কমিশনের প্রধানের বৈঠক চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: